মালদা

পাচার হওয়ার আগে ১০ টি নাবালক কে মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার করল আর পি এফ

পাচার হওয়ার আগে ৮ নাবালক কে মালদা রেল স্টেশন থেকে উদ্ধার করলো আর পি এফ জাওয়ানেরা। গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে মালদা টাউন রেল স্টেশনে।

            জানা যায়, হরিশ্চচন্দ্রপুর এলাকা থেকে এক পাচারকারী ওই ৮ নাবালককে নিয়ে ভিন রাজ্য পাচার করার জন্য এদিন সন্ধ্যায় মালদা টাউন স্টেশনে হাজির হয়। সেই সময় মালদা  আর পি এফ গোপন সুত্রে খবর পেয়ে স্টেশনের প্লাটফর্মে হানা দিয়ে এক পাচারকারী সহ ৮ জন নাবালককে উদ্ধার করে। ওই পাচারকারী তাদের নিয়ে কোথায় যাচ্ছিল বা আর কে কে এর সঙ্গে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

            প্রসঙ্গত গত দুই বছর আগে ওই হরিশ্চন্দ্রপুর এলাকার বেশ কিছু নাবালককে কেরল সহ ভিন রাজ্যে পাচার করা হয়েছিল। সেই সময় পুলিশ প্রশাসন ও শিশুকল্যান দপ্তরের চেষ্টায় তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় এজেন্টরা পরিবারের সদস্যদের টাকার প্রলোভন দিয়ে শিশুদের নিয়ে গিয়ে অসৎ কাজে নিয়োগ করে।ছোট ছোট শিশুদের মতের বিরুদ্ধে অনেক সময় এমন কাজ করানো হয়।এবারেও হয়তো তাই ঘটতে চলেছিল। কিন্তু প্রশাসনের তৎপরতায় তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে এর পেছন কে বা কারা রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।